দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ইন্টারনেটের গতি বৃদ্ধি নিয়ে বিটিআরসির নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইন্টারনেটের গতি বৃদ্ধি নিয়ে বিটিআরসির নির্দেশনা
সংগৃহীত ছবি

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দেওয়া নির্দেশনায় বলা হয়েছে বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে। তবে ইউটিউব চলবে।

এ নির্দেশনার পরই ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের জোগান বাড়ানো হয়। ফলে এখন থেকে নিরবচ্ছিন্নভাবে ইউটিউব ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ডাটা সেন্টারে আগুন লাগায় গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে ইন্টারনেটশূন্য হয়ে যায় পুরো দেশ।

আল / দীপ্ত সংবাদ