অবশেষে বিয়ে করলেন সোহিনী-শোভন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।

সোমবার (১৫ জুলাই) আইনি মতে বিয়ে সেরে অভিনেত্রীর সিঁদুর রাঙিয়ে দিলেন শোভন।

গত বছর এমন বর্ষায় তাদের প্রেমের শুরু। আর তাই বর্ষণমুখরিত দিনেই দক্ষিণ চব্বিশ পরগণার এক রাজবাড়িতেই আইনি মতে বিয়ে সারলেন তারা।

এর আগে রবিবার (১৪ জুলাই) ঘনিষ্ঠদের নিয়ে সেখানে পৌঁছে যান শোভন–সোহিনী। রাত গড়িয়ে দিন নামতেই ১৫ জুলাই চার হাত এক করেন এই যুগল।

গহনা, শাড়িতে বাঙালি সাজে সাজলেন অভিনেত্রী। অন্যদিকে ধুতি পাঞ্জাবিতে দেখা গেল শোভনকে।

২০২৩–এর একটি অনুষ্ঠানে সোহিনী ও শোভনের প্রেমের সূচনা হয়েছিল। সেসময়ে সোহিনী অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন। অন্যদিকে, অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও শোভনের প্রেমের কথাও কারও অজানা ছিল না। নেটাগরিকদের প্রশ্ন, শোভন–সোহিনীর বিয়ের খবর তো প্রকাশ্যে এসেছে। কী করছেন তাদের প্রাক্তন সঙ্গীরা?

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More