কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০২৩–২৪ শিক্ষাবর্ষের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জুম মিটিংয়ে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More