শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করার সময় মাটি ধ্বসে ২ শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নিহতরা হলেন, ড্রেজার শ্রমিক দেলোয়ার (২৫) এবং আলী মনসুর (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কালিগচ্ছ ইউনিয়নের বিষুতাঁরা গ্রামের হাসান আলীর বাড়িতে ড্রেজার দিয়ে পুকুর খনন চলাকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার পরপর আতিকুলকে জীবিত উদ্ধার করা হলেও অপর ২জনের কোন সন্ধান পাওয়া যায়নি।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, নিহতদের বাড়ি ময়মনসিংহ উপজেলার তেরকান্দা গ্রামে। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

রিফাত/ সুপ্তি/ দীপ্ত সংবাদ