শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই

মারা গেছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ সিনেমার অস্কারবিজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান জন ল্যান্ডাউ।

জুটি বেঁধে তিনটি অস্কার মনোনয়ন পান জন ল্যান্ডাউ–ক্যামেরন। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে সেরা সিনমোর অস্কার জেতেন জন ল্যান্ডাউ। এই জুটি পার্টনারশিপে ‘অ্যাভাটার‘ এবং এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের।

হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউয়ের ছেলে জন ল্যান্ডাউ। স্বল্প সময়ের জন্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন তিনি। ‘দ্য লাস্ট অফ দ্য মোহিকানস’ এবং ‘ডাই হার্ড ট’সহ বেশ কয়েকটি সিনেমায় তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জন ল্যান্ডাউ।

১৯৯৭ সালে ‘টাইটানিক’ সিনমো দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান জন ল্যান্ডাউ। ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। পাশাপাশি সেরা সিনেমাসহ ১১টি ক্যাটাগরিতে অস্কার জিতে এটি।

জন ল্যান্ডাউর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। গতকাল শনিবার এক শোকবার্তায় জেমস ক্যামেরন বলেন, একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হল মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ