শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে পানিবন্দি দুই লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জামালপুরে পানিবন্দি দুই লাখ মানুষ
সংগৃহীত ছবি

জামালপুরে পানি কিছুটা কমলেও নদ নদীর পানি বৃদ্ধি থাকায় বন্যা অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি রয়েছে দুই লাখ মানুষ।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৭৮ সেন্টিমিটার এবং সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কমেনি।

পাহাড়ি ঢলে জেলার যমুনা, ব্রহ্মপুত্র সহ সকল নদ–নদীর পানি বৃদ্ধি থাকা ছয় উপজেলার ৪৮টি ইউনিয়নে দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে।

পানি স্থিতিশীল থাকায় বন্যা অপরিবর্তিত রয়েছে।পানিতে ডুবে আছে ৮হাজার হেক্টর ফসলী জমি সহ আঞ্চলিক সড়ক। বন্ধ আছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার কারনে ৩২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে, লোকালয় পানি প্রবেশ করায় ভোগান্তি বেড়েছে মানুষ। বন্যা কবলিত এলাকায় শিশু ও গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ৫শত মেট্রিক টন চাল, নগদ ১০লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

হীরা/ আল/ দীপ্ত সংবাদ