শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আরও ১ বছর আইজিপি থাকছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরও ১ বছর আইজিপি থাকছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের দেড় বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই। এর আগে গত বছরের ৯ জানুয়ারি তার চাকরির মেয়াদ দেড় বছর বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এটি তার দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ।

চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন।

আল / দীপ্ত সংবাদ