শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভূস্বর্গ খ্যাত ভারতীয় কাশ্মীরে নেমেছে পর্যটকের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভূস্বর্গ খ্যাত ভারতীয় কাশ্মীরে নেমেছে পর্যটকের ঢল

প্রচণ্ড তুষারপাত আশীর্বাদ হয়ে এসেছে ভারতীয় কাশ্মীরের জন্য। সেখানকার নামকরা পর্যটন কেন্দ্রগুলো এখন অতিথিতে ঠাসা। করোনা মহামারির ক্ষতি পুষিয়ে এবার লাভের আশা করছেন পর্যটন শিল্পের সাথে জড়িতরা।

ভূস্বর্গ খ্যাত ভারতীয় কাশ্মীরে নেমেছে পর্যটকের ঢল। প্রতিবছর ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত সেখানে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। তুষারপাত হয় লাগাতার। যা দেখতে ভিড় করেন হাজার হাজার পর্যটক।

পর্যটকরা বলেন “এই প্রথম আমি কাশ্মীরের গুলমার্গ আসলাম। শুধু তুষারপাত উপভোগ করতেই এই সময় আসা। অনেক ভাল লাগছে। ” আমার মতে বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা হল কাশ্মীর। যেদিকে তাকান চোখ জুড়িয়ে যাবে। আমি বার বার এখানে আসতে চাই।”

টানা কয়েকদিনের তুষারপাতের কারণে সাদা চাদরে ঢেকে গেছে গুলমার্গ, পেহেলগাম ও সোনমার্গ। স্থানীয়দের আতিথেয়তা ও আন্তরিকতা মনে রাখার মতো বলে জানান পর্যটকরা।

হোটেল ব্যবসায়ী থেকে ছোটখাটো দোকানিরা এবার বেশ লাভের আশা করছেন। হোটেল ব্যবসায়ীরা বলেন “শীতের মৌসুমটাই আমাদের উপার্জনের প্রধান উৎস। পর্যটক বেশি মানে আমাদের বেশি লাভ”

পর্যটকদের আনন্দ দিতে কাশ্মীরের হোটেল ব্যবসায়ীরা তুষারস্তরের ওপর বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে।