শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি

নির্মাতা সৃজিত মুখার্জির ফেইসবুকে দুই অভিনয় শিল্পীর প্রথম ‘লুক’ পোস্ট করেছেন অতনু রায় নামে পশ্চিমবঙ্গের এক সাংবাদিক।

গত বছরের শেষ নাগাদ খবর আসে ভারতীয় বাংলা সিনেমায় প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘বায়োপিক’ নির্মাণ করছেন নির্মাতা সৃজিত মুখার্জি, তাতে নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।

কেন চঞ্চলকে বেছে নিলেন, সেই ব্যাখ্যায় কলকাতার এই নির্মাতার ভাষ্য হল, “প্রথমত দুজনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও তার রাজনীতি চেতনা, যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল পাওয়া যায়। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।”

এছাড়া সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে।

অভিনেত্রী মনামী ঘোষ

বয়োপিকের চিত্রনাট্যও লিখেছেন সৃজিত, এ কাজে তাকে সহযোগিতা করেছেন মৃণাল সেনের ছেলে কুণাল। সিনেমাটি প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান।

জানুয়ারির মাঝামাঝি থেকে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন সৃজিত। অবশ্য তার আগে চিত্রনাট্য নিয়ে শিল্পীদের সাথে বসছেন পরিচলাক।