শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

পঞ্চাশে পা দিলেন চঞ্চল চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পঞ্চাশে পা দিলেন চঞ্চল চৌধুরী
অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর আজ জন্মদিন। দেখতে দেখতে পঞ্চাশে পা রাখলেন অভিনেতা। অভিনেতার পাশাপাশি তিনি মডেল, শিক্ষক ও গায়ক।

১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। ছোটবেলা থেকেই সংস্কৃতি, গান–বাজনার ওপর বিশেষ টান ছিল। যে কারণে বড় হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হওয়ার পর মঞ্চনাটকের দিকে ঝুঁকতে শুরু করেন।

চঞ্চল চৌধুরী অভিনয় জগতে পা রাখেন ১৯৯৬ সালে। মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ দিয়েই অভিনয় জীবনের শুরু তার। ২০০০ সালে ফরিদুর রহমান পরিচালিত ‘গ্রাস’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে পা রাখেন। চঞ্চলের বড় পর্দায় অভিষেক হয় ২০০৬ সালে। তৌকির আহমেদ পরিচালিত ‘রূপকথার গল্প’ দিয়ে বড় পর্দায় পা রাখেন। এরপর ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা, ২০১৬ সালে ‘আয়নাবাজি’করে দর্শক হৃদয়ে ঝড় তোলেন।

চঞ্চলের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে টেলিভিশন, দেবী, হাওয়ার মতো সিনেমা। শুধু যে অভিনয়ে দক্ষ চঞ্চল তা কিন্তু নয়। নিজ কণ্ঠে গান তুলেও শ্রোতাদের মুগ্ধ করেছেন।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল–প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। এছাড়া মোট বারোটি মেরিল–প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

 

এসএ/দীপ্ত সংবাদ