মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও কর্মী ছাঁটাই করছে টুইটার

ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট টুইটার আবারও কর্মী ছাঁটাই করেছে।

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এবার যারা ছাঁটাই হয়েছেন, তারা টুইটারের ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ বিভাগের কর্মী। এই বিভাগের কর্মীরা বিদ্বেষ ও হয়রানিমূলক টুইট সংশোধন (মডারেশন) করার কাজ করেন। এর আগে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক।

এর আগে স্থানীয় সময় গত শুক্রবার প্রায় এক ডজন কর্মীকে ছাঁটাই করা হয়। এসব কর্মী সিঙ্গাপুর ও ডাবলিন শহরে কর্মরত ছিলেন। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে আছেন নূর আজহার বিন আইয়ুব। সম্প্রতি তাকে টুইটারের ইন্টিগ্রেটি বিভাগের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর পর থেকেই শুরু প্রতিষ্ঠানটিতে ধাপে ধাপে কর্মী ছাঁটাই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More