শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

নিজেকে শাকিবের স্ত্রী দাবি করলেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজেকে শাকিবের স্ত্রী দাবি করলেন অপু বিশ্বাস

এবার প্রকাশ্যে শাকিবের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। সম্প্রতি শাকিবের চলচ্চিত্র ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হয়। এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে নানা আয়োজন ছিল। এমনই একটি আয়োজনের ইপেপার শেয়ার দেন অপু বিশ্বাস। সেখানেই হ্যাশ ট্যাগ দিয়ে ‘ওয়াইফ‘ লিখেন।

অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব জানান, তার পরিবারের পক্ষ থেকে মেয়ে দেখা হচ্ছে। সব ঠিক হলে আগামী বছরই বিয়েটা সেরে ফেলবেন তিনি।

অপু বলেছেন, ‘এটি তো অবশ্যই সুখবর! সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটিই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় (শাকিব–অপুর সন্তান) মহাআনন্দ করব।’

শুধু শাকিবের বিয়েতে আনন্দই নয়, তিনিও বিয়ে করবেন বলে জানালেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ–২ খ্যাত নায়িকা। তবে বিশেষ কিছু দায়িত্ব পালনের পর জীবনসঙ্গী বেছে নেবেন তিনি।

অপু আরও বলেন, ‘আমিও বিয়ে করব, জীবন তো আর একাকী চলে না। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে। সব দায়িত্ব শেষ করে, আদর্শবান ও যত্নশীল একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই।’

১২ মার্চ সোমবার শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ কার্যকর হলো। আজ থেকে শাকিব ও অপুকে স্বামী–স্ত্রী হিসেবে গণ্য করা হবে না। এমনটাই জানিয়েছিলেন ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল–৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন।

শাকিব খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে তিন বছরের বেশি হয়ে গেছে। আনুষ্ঠানিক বিচ্ছেদের পরও কাগজপত্রে স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম লিখে বিপদে পড়েন নায়িকা অপু বিশ্বাস। বছর আড়াই আগে জানা যায়, প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আর্থিক সুবিধা নিতেই অপু বিশ্বাস এমন কাজ করেছিলেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ