দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই থাকবেন আম্পায়ার সৈকত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই থাকবেন আম্পায়ার সৈকত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বুধবার (২২ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তালিকা দুপুরে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সেখানেই জানানো হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন সৈকত। কেবল প্রথম ম্যাচেই নয়, কোনো টি–টোয়েন্টি বিশ্বকাপেই এটি বাংলাদেশের প্রথম অর্জন। তার সাথে থাকবেন গেলো ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রিচার্ড ইলিংওয়ার্ড।

এজে / আল / দীপ্ত সংবাদ