সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লন্ডনের মাইল এন্ড স্টেডিয়াম মাতাবেন বাংলাদেশের রকস্টার জেমস।

আগামী ২৬২৭ মে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট।

খবরটি নিশ্চিত করেছেন নগর বাউল জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলা। এখানে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর অনেকেই অংশ নিয়ে থাকেন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। আর আগামী ২৬২৭ মে উপস্থিত থাকবেন জেমস ।

এবারের আয়োজনে যাত্রাপালা, বাউল গান ছাড়াও বাংলা খাবারের ব্যবস্থা থাকবে।

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More