শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

লন্ডনের মাইল এন্ড স্টেডিয়াম মাতাবেন বাংলাদেশের রকস্টার জেমস।

আগামী ২৬–২৭ মে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট।

খবরটি নিশ্চিত করেছেন নগর বাউল জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলা। এখানে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন জাতি–গোষ্ঠীর অনেকেই অংশ নিয়ে থাকেন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। আর আগামী ২৬–২৭ মে উপস্থিত থাকবেন জেমস ।

এবারের আয়োজনে যাত্রাপালা, বাউল গান ছাড়াও বাংলা খাবারের ব্যবস্থা থাকবে।

সুপ্তি/ দীপ্ত সংবাদ