শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে পারদ উঠেছে ৪০.২ ডিগ্রী সেলসিয়াসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে পারদ উঠেছে ৪০.২ ডিগ্রী সেলসিয়াসে

বৈশাখের প্রথম সপ্তাহে তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর গত কয়েক দিন থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.২ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা এখন পর্যন্ত এমৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৩০ শতাংশ।

গতকাল (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৩ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.০ ডিগ্রী সেলসিয়াস। (সোমবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৪ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৮ ডিগ্রী সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত কয়েক দিন থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়া, গাছ–পালা কমে যাওয়ায়, নগরায়ন বৃদ্ধিপাওয়ায়, যান–বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি পাওয়ায়, নদীর পানি শুকিয়ে যাওয়ায় বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

 

আদনান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ