দীপ্ত নিউজ
রাজধানী

তেজগাঁওয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তেজগাঁওয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে লাইনচ্যুত হয়েছে যমুনা এক্সপ্রেস।

যে কারণে ঢাকার কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত এক লাইনে সামলাতে হচ্ছে।

আল / দীপ্ত সংবাদ