সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জোভানের তিনটি প্রেমই ভেঙে গেছে!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালাতে গিয়ে শাওনের প্রেম হয় শম্পা, রিভি ও টুই নামের তিন তরুণীর সঙ্গে। কিন্তু শাওনের তিনটি প্রেমই ঠুনকো কারণে দ্রুত সময়ে ভেঙে যায়। যে কারনে হতাশ তিনি!

এমনই এক চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।

তারা একসঙ্গে অভিনয় করেছেন মেহেদী রনি পরিচালিত ‘অপশন বি’ নামের মজার একটি গল্পে। এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেমবিচ্ছেদ এবং সংসার জীবন। খুব মজা করে আমরা কাজটি করেছি।’

জানা যায়, শিগগিরই তারকাবহুল ‘অপশন বি’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More