শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জোভানের তিনটি প্রেমই ভেঙে গেছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জোভানের তিনটি প্রেমই ভেঙে গেছে!

রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালাতে গিয়ে শাওনের প্রেম হয় শম্পা, রিভি ও টুই নামের তিন তরুণীর সঙ্গে। কিন্তু শাওনের তিনটি প্রেমই ঠুনকো কারণে দ্রুত সময়ে ভেঙে যায়। যে কারনে হতাশ তিনি!

এমনই এক চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।

তারা একসঙ্গে অভিনয় করেছেন মেহেদী রনি পরিচালিত ‘অপশন বি’ নামের মজার একটি গল্পে। এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেম–বিচ্ছেদ এবং সংসার জীবন। খুব মজা করে আমরা কাজটি করেছি।’

জানা যায়, শিগগিরই তারকাবহুল ‘অপশন বি’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।