দীপ্ত নিউজ
জাতীয়

রবিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রবিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শনিবার (২৩ মার্চ) ঢাকার কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, কাল রবিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

কাল ২৪ মার্চ দেয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।

 

এজে/দীপ্ত সংবাদ