
রাজধানীর হাতিরপুল ও গুলশানে আগুন

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৩ ইউনিট যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে একইদিন গুলশান–১–এ ‘মেজবান ডাইন’–এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলার খবর পায় তারা।








