শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

ফ্ল্যাট থেকে সংগীত শিল্পী আঁচলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফ্ল্যাট থেকে সংগীত শিল্পী আঁচলের লাশ উদ্ধার
লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেল

ফ্ল্যাট থেকে বহুল পরিচিত লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেল ওরফে আঁচল রাঘওয়ানির লাশ উদ্ধার হয়েছে।

বুধবার (৬ মার্চ) ভারতের বারানসির উত্তরপ্রদেশে মরদেহ উদ্ধার করা হয়েছে তার।

তিনি উত্তরপ্রদেশের শিবপুর থানা এলাকায় থাকতেন। বিরহ ধাঁচের গানের জন্য তিনি জনপ্রিয় ছিলেন।

বোনের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার (৫ মার্চ) ছুটে আসেন তার ভাই বিকাশ। ভাই বিকাশের দাবি, বোনকে তার স্বামী দীপক ও এক নারী মিলে খুন করেছেন। আপাতত বোনজামাই ও সেই নারীর নামে অভিযোগ জানানো হয়েছে শিবপুর থানায়।

আরও পড়ুন: ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত করা হচ্ছে।

শিবপুর থানা থেকে জানানো হয়েছে, গায়িকা আঁচলের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও এক নারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী। এখন সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

গায়িকা আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়া এলাকায়। স্বামী দীপকের সঙ্গে শিবপুর থানা এলাকায় থাকতেন। গায়িকার পরিবার মঙ্গলবার ফোনের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন। এর পর ছুটে আসেন তারা।

আল/ দীপ্ত সংবাদ