শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

কোয়ার্টার ফাইনালের ভিন্ন ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোয়ার্টার ফাইনালের ভিন্ন ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আর রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড।

এবারের আসরে নিজেদের পারফরমেন্স দিয়ে পুরো বিশ্বকে চমকে দিচ্ছে মরক্কো। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলছে আফ্রিকার দলটি। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। দু’বারই বিশ্বকাপে। ১৯৮৬’র গ্রুপ পর্বে পর্তুগিজদের ৩-১ গোলে হারিয়েছিল মরক্কো। অবশ্য গত বিশ্বকাপে তারা হারে ১-০ গোলে।

এদিকে, প্রথম রাউন্ডে কিছুটা ধীরে এগুলেও দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে, কোয়ার্টারে পা রাখে রোনালদোর পর্তুগাল। ১৬ বছর পর আবারও শেষ আটে উঠেছে তারা। তাই সুযোগটা হেলায় হারাতে চাইবে না পর্তুগিজরা। রেকর্ডের হাতছানি আছে রোনালদোর সামনেও। আর একটি গোল করলেই, তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউজেবিওকে।

দিনের দ্বিতীয় কোয়ার্টারে আল খোরের আল বাইত স্টেডিয়ামে, মাঠে নামবে ফ্রান্স ও ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে ইংলিশরা। তবে দুর্দান্ত ফর্মে আছে ফ্রান্সও। ২০০৬ সালের পর এবারই প্রথম, কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়ার্টারে খেলছে।

বিশ্বকাপে এ পর্যন্ত দুইবার দেখা হয়েছে তাদের। দুই বারই জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা ঘরে তোলার পথে, গ্রুপ পর্বে তারা ফরাসিদের হারিয়েছিল ২-০ গোলে। এরপর ১৯৮২’র বিশ্বকাপে ৩-১ গোলে ফ্রান্সকে হারায় ইংলিশরা।