শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

ঢাকায় আসছেন র‍্যাপার বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় আসছেন র‍্যাপার বাদশাহ

‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’ কনসার্টে গান গাইতে ঢাকায় আসছেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাহ।

ফেসবুক পোস্টের মাধ্যমে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান “টেকনো” তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

টেকনো জানিয়েছে, আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাইতে আসছেন বাদশাহ। তবে এখনো টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ না করলেও খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে।

টেকনো আরও জানিয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

আরও পড়ুন: এক হচ্ছেন ফারহান–তিশা !

উল্লেখ্য, জনপ্রিয় ভারতীয় র‍্যাপার আদিত্য প্রতীক সিং, বাদশাহ নামে বেশি পরিচিত। ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত কর্মজীবন শুরু করেন। বাদশাহর একক গান ‘ডিজে ওয়ালে বাবু’ মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে দশ লাখেরও বেশি বার দেখা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ