নিপুণকে একা রেখে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল।ইতিমধ্যেই প্যানেল গোছানোর কাজ নিয়ে শিল্পীরা তোড়জোড় শুরু করেছেন। গুঞ্জন উঠেছে, সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন আসন্ন নির্বাচনে অংশ নেবেন না।

এরই মধ্যে জানা গেছে, এবারের নির্বাচনে একজোট হয়ে প্যানেল গড়বেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। সেক্ষেত্রে কে হবেন সভাপতি প্রার্থী আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক– সেই বিষয়টি নিয়েই আলোচনা চলছে।

আরও পড়ুন: ফ্যামিলি ক্রাইম থ্রিলারে নিপুণ

মিশা–ডিপজল প্যানেলের বিপক্ষে দাঁড়াতে পারেন শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার। নির্বাচনী প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন তিনি। এক্ষেত্রে নিপুণের প্যানেলে থাকতে পারে চমক।

কে আসছেন, সে বিষয়টি খোলাসা করেননি এই অভিনেত্রী। তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, নিপুণের প্যানেলে সভাপতি পদে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে।

 

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More