দীপ্ত নিউজ
ক্রিকেট

তামিমের কাছে হেরে গেল সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তামিমের কাছে হেরে গেল সাকিব
শুভসূচনা তামিমের বরিশালের

সাকিবের রংপুর রাইডার্সের মুখোমুখি তামিম ইকবালের ফরচুন বরিশাল। সমর্থকদের তাই আলাদা একটা আগ্রহ ছিল এই ম্যাচ ঘিরে। লড়াইটা যেন পরিণত হয়েছিল সাকিব বনাম তামিমের। সেই লড়াইয়ে জিতলেন তামিম।

শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ফলে জয় দিয়ে আসর শুরু করল তামিমের দল।

রংপুর রাইডার্সকে ৫ উইকেট আর ৫ বল হাতে রেখে হারিয়ে শুভসূচনা করেছে তামিমের বরিশাল।

 

আল / দীপ্ত সংবাদ