শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মন্ত্রিসভার সদস্যদের আপ্যায়নে বঙ্গভবনে যা থাকছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মন্ত্রিসভার সদস্যদের আপ্যায়নে বঙ্গভবনে যা থাকছে

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

মন্ত্রীদের আপ্যায়নে নানা বাহারি খাবারের আয়োজন করা হয়েছে বঙ্গভবনে। রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু লিস্ট থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র্য।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, মাংস ও সবজিজাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে। খাবার হিসেবে দেওয়া হবে মাটন শিক কাবাব, চিকেন শাশলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এ ছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা ও স্পাই।

জয়নাল আবেদীন ইউএনবিকে আরও বলেন, মিষ্টিমুখ করানোরও আয়োজন রয়েছে। পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি–বাকলাভা।

এ ছাড়া কমলা, আপেল, আঙুর দিয়ে সাজানো ফলের ঝুড়িও থাকবে আপ্যায়নে।বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে শেষ সময়ের আড্ডা জমবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবার ৩৬ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

 

এসএ/দীপ্ত নিউজ