দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের বাস-ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের বাস-ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত
বাস-ট্রাকের সংঘর্ষ

 

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে গুনা–অ্যারোন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসে ৩০ জন যাত্রী ছিল। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: মিগজাউমের আঘাতে লন্ডভন্ড ভারতের দক্ষিণাঞ্চল

 

আল/ দীপ্ত সংবাদ