
উত্তর দিলেন না মিলার

বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিষয়ে প্রশ্নের উত্তর দিলেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান এক সংবাদকর্মী।
কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় নানা বিষয়ে যুক্তরাষ্ট্র সোচ্চার থাকলেও এ বিষয়ে জানেন না বলে এড়িয়ে যান মুখপাত্র ম্যাথিউ মিলার।
বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর অপচেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র— রাশিয়ার এমন আশঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে, মিলার বলেন– বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।
এসএ/দীপ্ত নিউজ








