মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে বাংলাদেশভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন,দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান(২৭) ও শরীয়তউল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন(৩০)

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার দিনগত রাতে অবৈধভাবে ভারতে গরু আনতে যান বেশ কয়েকজন গরু ব্যবসায়ী। এসম তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গোবিন্দপুর ৩২ নং বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজেদুর ও খাজা মইনুদ্দীন।

তাদের মরদেহ ময়না তদন্তের জন্য কৃষ্ণগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পারকৃষ্ণপুরমদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম জানান, বিজিবিবিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More