শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ আজ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনসহ, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রবিবার (১৭ ডিসেম্বর) সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি সিইসিকে আজ সকাল ১১টায় সময় দিয়েছেন। সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমের যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ইসির সঙ্গে বৈঠক শেষে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার–উজ–জামান জানান, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তাঁরা ভোটের দায়িত্ব পালন করবেন।

তফসিল অনুযায়ী, কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে নির্বাচনের প্রচার–প্রচারণা।

৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

 

এসএ/দীপ্ত নিউজ