শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফর বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফর বাতিল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সাজেক সফর বাতিল হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর আগামী ২০–২২ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।“

এদিকে, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থিত সকল কটেজ–রিসোর্ট, ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি। সেই ঘোষণাও বাতিল করেছে কটেজ মালিক সমিতি।

ব্যবসা বন্ধ রাখার ঘোষণা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কর্টেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ।

 

এসএ/দীপ্ত নিউজ