দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

 

নিখোঁজের ৫দিন পরে বাগেরহাটের খানজাহান (রহঃ) এর মাজার সংলগ্ন দীঘি থেকে ভাসমান অবস্থায় প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা(৪৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দীঘির পূর্ব পাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি ভোলা । পরে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন তার স্ত্রী দিপিতা রানী দাস।

ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে।

দীঘির পূর্বপাড়ের বাসিন্দা সুমনা আক্তার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে থালা–বাসন ধোয়ার জন্য ঘাটে যাই। তখন দীঘির মধ্যে অনেক দূরে একটি মরদেহ ভাসতে দেখি সবাইকে জানাই।

বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ৫–৬দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে

ওসি আরও বলেন, নিহতের বাবা পরিতোষ কুমার দাস ও ভাই থানায় এসে শরীরের কাপড় দেখে ভোলাকে শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরও পড়ুন :  বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

 

এসএ/দীপ্ত নিউজ