শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
বিনোদন

নির্বাচনকে ঘিরে সরগরম শোবিজ অঙ্গন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনকে ঘিরে সরগরম শোবিজ অঙ্গন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম শোবিজ অঙ্গন। সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এক ডজনের বেশি তারকা।

বড় পর্দার নায়িকা মাহিয়া মাহিসহ, এক ঝাঁক তারকা আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান। কিনেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম। তাদের কেউ কেউ অবশ্য একাধিকবার সংসদ সদস্য ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাহিয়া মাহি।

নায়িকা সিমলা ঝিনাইদহ-১, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও শমী কায়সার ফেনী-৩, নায়ক মাসুম পারভেজ রুবেল বরিশাল-৩, ড্যানি সিডাক ঢাকা-১০, সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১, চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩ এবং গায়ক এসডি রুবেল ঢাকা-৮ আসনে নৌকার টিকিট প্রত্যাশী।

অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীত শিল্পী মমতাজ বর্তমানে সংসদ সদস্য।

তারানা হালিম দুই দফায় সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। আসছে নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা।

এদিকে নায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তারিন জাহানসহ অনেক তারকা রাজনীতির মাঠে সক্রিয় থাকলেও, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি।

 

এসএ/দীপ্ত নিউজ