শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ওপেনএআইতে ফিরে আসছেন স্যাম অল্টম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওপেনএআইতে ফিরে আসছেন স্যাম অল্টম্যান

 

নাটকীয়ভাবে ওপেনএআইয়ের সিইও পদ থেকে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছিল বোর্ড। এখন তিনি আবারও প্রতিষ্ঠানটিতে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ওপেনএআই।

বুধবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ওপেনএআই জানিয়েছে, ‘আমরা একটি নতুন প্রাথমিক বোর্ডের সঙ্গে ওপেনএআইতে সিইও হিসেবে স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনতে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছি‘।

গত শুক্রবার (১৭ নভেম্বর) অল্টম্যানকে বরখাস্ত করার পর প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ কর্মী একটি খোলা চিঠি দেয়।

চিঠিতে বলা হয়েছে, ‘ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রটিকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের পদত্যাগে প্রতিষ্ঠানের কাজ ও লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে, যা প্রতিষ্ঠানকে দুর্বল করছে।’

ওপেনএআই পরিচালনা করার ‘যোগ্যতা’ বোর্ডের নেই জানিয়ে শিগগিরই স্যাম অল্টম্যান ও অন্যদের স্বপদে পুনর্বহালের দাবি জানান কর্মীরা।

এদিকে স্যাম অল্টম্যান এক্সে এক বার্তায় লিখেছেন, ‘আমি ওপেনএআইতে ফিরে আসার অপেক্ষায় আছি। আমি ওপেনএআইকে ভালোবাসি এবং কয়েক দিন ধরে আমি যা করেছি তা এই দল এবং এর মিশনকে একত্রে রাখার স্বার্থে করেছি‘।

প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও উল্লেখ করেন অল্টম্যান।

 

এসএ/দীপ্ত নিউজ