শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

মাইক্রোসফটে যোগ দিচ্ছেন চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাইক্রোসফটে যোগ দিচ্ছেন চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান

 

চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চাকরি খোয়ানো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এখন মাইক্রোসফটে যোগ দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সোমবার (২০ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সিইও সাতেয়া নাদেলা।

সাতেয়া নাদেলা তার পোস্টে লিখেছেন, আমরা অত্যন্ত আননন্দের সঙ্গে জানাচ্ছি, স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। স্যাম অল্টম্যান এই গবেষণা দলের সিইও হবেন।

এদিকে নতুন সিইও হিসেবে এমেট শেয়েরকে নিয়োগ দিয়েছে ওপেনএআই। তিনি মার্কিন টিভি সম্প্রচারমাধ্যম টুইসের সাবেক প্রধান।

স্যাম অল্টম্যানকে বরখাস্তের পর ওপেনএআই–এর কর্মীরা কোম্পানির বোর্ডকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত শীর্ষস্থানীয় কর্মকর্তা থেকে শুরু করে জুনিয়র স্টাফদের সাক্ষরিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে তারা অল্টম্যানকে পুনর্বহালেরও দাবি জানান।

উল্লেখ্য, ওপেনএআই’র সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে মাইক্রোসফট। আর চ্যাটজিপিটির স্রষ্টা হিসেবেই পরিচিত স্যাম অল্টম্যান।

 

এসএ/দীপ্ত নিউজ