শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

কাতার বিশ্বকাপে ইতালি না থাকলেও তাদের প্রতিনিধিত্ব থাকছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাতার বিশ্বকাপে ইতালি না থাকলেও তাদের প্রতিনিধিত্ব থাকছে

কারণ বিশ্বকাপ ফুটবলের ট্রফির নকশাকার ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানি। ১৯৭১ সালে বিশ্বকাপ ফুটবলের ট্রফির নকশা করেন ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানি। সাতটি দেশের ৫৩টি ডিজাইনের মধ্যে থেকে গাজ্জানির নকশাটিকেই বেছে নিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার তৃতীয় প্রেসিডেন্ট জুলে রিমে প্রথম বিশ্বকাপের প্রচলন করায়, তার প্রতি সম্মান দেখিয়ে ১৯৪৬ সালে আগের বিশ্বকাপ ট্রফির নামকরণ করা হয়েছিল ‘জুলে রিমে ট্রফি’। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর, তৎকালীন রীতি অনুসারে ট্রফিটি আজীবনের জন্য তাদের দিয়ে দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে মিলানের শিল্পী সিলভিও গাজ্জানি নতুন বিশ্বকাপ ট্রফির নকশা করেন।

আগামী ২০৪২ সাল পর্যন্ত ট্রফি বানানোর দায়িত্ব গাজ্জানির পরিবারের হাতেই থাকছে। এরপর আবারো নতুন কোরে ট্রফি তৈরির নকশা নির্ধারণ করবে ফিফা। কেননা ট্রফির গায়ে বিশ্বকাপজয়ী দল ও অর্জনের সাল লিখে রাখা হয়। যেখানে লেখা সম্ভব মোট ১৭টি জয়ীর নাম। সেই নিয়ম বহাল থাকলে, নাম খোদাইয়ের জায়গার ঘাটতিতে ২০৪২ সাল থেকে ফিফাকে ব্যবহার করতে হবে নতুন ট্রফি।