শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কোনাবা‌ড়ি‌তে পোশাক শ্রমিকের বি‌ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কোনাবা‌ড়ি‌তে পোশাক শ্রমিকের বি‌ক্ষোভ

গাজীপুরের কোনাবা‌ড়ি‌তে ন্যুনতম মজুরি সা‌ড়ে ১২ হাজার টাকা প্রত‌্যাখ্যান ক‌রে বি‌ক্ষোভ ক‌রেছে পোশাক শ্রমিকরা।

এ ঘটনায় শ্রমিক‌দের উপর পু‌লিশ টিয়ার গ‌্যাস শেল, রাবার বু‌লেট ও সাউন্ড গ্রেনেড নি‌ক্ষেপ ক‌রে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হ‌য়ে‌ছে।

আহত শ্রমিক‌দের স্থানীয় বি‌ভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিক‌কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসাপাতা‌লের বার্ণ ইউনি‌টে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার ও‌সি আশরাফ উদ্দিন জানান, বর্তমানে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখ‌তে র‌্যাব, পু‌লিশ ও বি‌জি‌বি মোতা‌য়েন র‌য়ে‌ছে ।

এদিকে, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্ত পরিবেশে কাজ করছে সাভার ও আশুলিয়ার পোশাক কর্মীরা।

 

এসএ/দীপ্ত নিউজ