শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

ঈশ্বরদীতে বিএনপি নেতার অফিস ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈশ্বরদীতে বিএনপি নেতার অফিস ভাংচুর

 

পাবনার ঈশ্বরদী রেলগেটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনার পর বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে।

রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী শহরের রেলগেটে এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেশ কয়েকজন যুবক রেলগেটে একাধিক ককটেল বিস্ফোরণ এবং একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে পালিয়ে যায়। পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর ঘন্টা খানেক পরে আ.লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পাশেই বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অফিস ভাংচুর করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, জাকারিয়া পিন্টু ঈশ্বরদী রেলস্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৯ সালে মৃত্যুদণ্ডের আদেশের পর তিন বছর কক্সবাজারের টেকনাফে আত্মগোপনে থাকা অবস্থায় গত বছরের জুনে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ