দীপ্ত নিউজ
বিনোদন

হুমায়রা হিমুর সেই প্রেমিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হুমায়রা হিমুর সেই প্রেমিক আটক

জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর ‘আত্মহত্যা’ পর পলাতক তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (০৩ নভেম্বর) সকালে জিয়াউদ্দিনকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে,বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে অভিনেত্রীর দুই বন্ধু তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন না থকালেও গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে অভিনেত্রীর লাশের সুরতহাল করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মাসুদা খাতুন।

সুরতহাল শেষে তিনি বলেন, অভিনেত্রীর পরিচিতরা তাকে হাসপাতালে এনেছিল। আমরা তাকে হাসপাতালেই পেয়েছি। এখানেই আমরা প্রাথমিকভাবে হুমায়রা হিমুর লাশের সুরতহাল করেছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে তার গলায় রশির দাগ পাওয়া গেছে। সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।

ডিএমপির উত্তরা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম বলেন, ‘বয়ফ্রেন্ড রাফির সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হোমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া–বিবাদও হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়েছেন।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। 

২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমায়রা হিমু’র অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ