শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

পিছিয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিছিয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ

 

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ আবারও পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গেল ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও–মতিঝিল অংশের উদ্বোধন করবেন।

সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।

এরপর গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানিয়েছিলেন, ২৯ অক্টোবরের কথা।

অবশেষে উদ্বোধনের তারিখ ফের পিছিয়ে ৪ নভেম্বর নির্ধারণ করা হলো।

 

এসএ/দীপ্ত নিউজ