মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মেহেরপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।

জেলা সমাবেশ উদ্বোধন করেন মেহেরপুর–১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ–মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১২ টি বাইসাইকেল ও ২৮ টি ছাতা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

 

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More