মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি ও তার পত্নী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি৫৮৪) হযরত শাহজালাল (.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১৫ দিনের সফরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More