শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইনটিগ্রেশন করার জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর (শনিবার ও রবিবার) উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবারও বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য ১৪ ও ১৫ অক্টোবর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। আর যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেল চলবে।

 

আল / দীপ্ত সংবাদ