শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাইকে ঘুরতে যাচ্ছিল ৩ বন্ধু,পুলিশ তল্লাশি করতেই বের হলো গাঁজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাইকে ঘুরতে যাচ্ছিল ৩ বন্ধু,পুলিশ তল্লাশি করতেই বের হলো গাঁজা
গাইবান্ধা

গাইবান্ধায় ইজিবাইকে পরিবহনের সময় ১৯ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

আটকরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. নুরুজ্জামানের ছেলে মো. নয়ন (৪৫) ও মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং সুন্দরগঞ্জের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮)।

ওসি মাসুদ রানা জানান, তিনজন যুবক ইজিবাইকে করে মাদক নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল, এমন খবর পেয়ে গাইবান্ধা–সাঘাটা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই ইজিবাইকটিকে থামানোর চেষ্টা করলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইন্দ্রারপাড় এলাকায় গিয়ে ইজিবাইকটিকে থামানো হয়। এ সময় তল্লাসি করে ইজিবাইকের চালকের আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ গাঁজা জব্দ করা হয়। ইজিবাইকসহ আটক করা হয় ওই তিন যুবককে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ–সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, সদর থানার ওসি মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

 

ভবতোষ/পূর্ণিমা/দীপ্ত নিউজ