শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ছে যুক্তরাষ্ট্রের। একের পর এক পাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশ দুটি। সম্প্রতি দুজন মার্কিন কূটনীতিককে বের করে দিয়েছে রাশিয়া। এবার পাল্টা হিসেবে তাদের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৬ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, রুশ সরকারের আমাদের কূটনীতিকদের হেনস্তার করার ব্যাপারগুলো কোনোভাবে বরদাশত করা হবে না। জানা গেছে, এসব কর্মকর্তাদের দেশ ত্যাগের জন্য সাত দিনের সময় দেয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ছে যুক্তরাষ্ট্রের। একের পর একপাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশ দুটি। সম্প্রতি দুজন মার্কিন কূটনীতিককে বের করে দিয়েছে রাশিয়া। এবার পাল্টা হিসেবে তাদের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, রুশ সরকারের আমাদের কূটনীতিকদের হেনস্তার করার ব্যাপারগুলো কোনোভাবে বরদাশত করা হবে না। জানা গেছে, এসব কর্মকর্তাদের দেশ ত্যাগের জন্য সাত দিনের সময় দেয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে গত মাসে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। ওই দুই মার্কিন কূটনীতিক হলেন জেফেরি সিলিন ও ডেভিড বার্নিস্টিন। তাদের সাথেও একই আচরণ করে রাশিয়া। আদেশের সাত দিনের মধ্যে তাদের দেশত্যাগের নির্দেশ দেয়া হয়।

রাশিয়ার অভিযোগ, ওই দুই কূটনীতিক ভ্লাদিভস্তকের সাবেকত এক দূতাবাস কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। ওই কর্মকর্তা গোপন তথ্য সংগ্রহের জন্য অভিযুক্ত ও পরে দোষ স্বীকার করেছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

গত বছর রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে তারপর থেকে দেশটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তার পাশাপাশি জোটের মাধ্যমে সেনাদের ট্রেনিং দিয়ে আসছে। এতে বরাবরই নাখোস রাশিয়া। তাদের দাবি ইউক্রেনকে সহায়তার মাধ্যমে যুদ্ধে একটি অংশের হয়ে অংশগ্রহণ করেছে ‍যুক্তরাষ্ট্র। ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের বৈরিতা চলছে। এর মধ্যে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ফলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শায়লা/দীপ্ত নিউজ