শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ছুটির দিনে কী করবেন, কী রান্না করবেন? পরামর্শ দেবে মেটা এআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছুটির দিনে কী করবেন, কী রান্না করবেন? পরামর্শ দেবে মেটা এআই
ছুটির দিনে কী করবেন? জানাবে মেটা এআই

মেটা তার মেসেঞ্জার পরিষেবায় ব্যবহার করার জন্য চ্যাটবট নিয়ে আসছে। এই চ্যাটবট হবে ‘ব্যক্তিত্ব সম্পন্ন’। ছুটির দিনে কী করবেন? কী রান্না করবেন? বিশেষজ্ঞ হিসেবে এমন পরামর্শও দেবে এই চ্যাটবট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার এক ইভেন্টে জুকারবার্গ বলেছিলেন, ‘এআইয়ের জন্য একটি আশ্চর্যজনক বছর! চ্যাটবটগুলো এখনও ‘সীমাবদ্ধতার সাথে’ কাজ করছে।’

প্রতিষ্ঠানটি তার চ্যাটবটকে ‘মেটা এআই’ বলে পরিচিত করছে। যা মেসেজিংয়ে ব্যবহার করা হতে পারে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারীরা ‘মেটা এআই’ এর কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।

জুকারবার্গ বলেছেন, ‘এটি কেবল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসবে না। এটি বিনোদনের অনুষঙ্গ হবে।’

মেটা জানিয়েছে, এনএফএল তারকা টম ব্র্যাডি ‘ব্রু’ নামে একটি এআই চরিত্রে অভিনয় করবেন। ক্রীড়া বিতার্কিক এবং ইউটিউব তারকা মিস্টার বিস্ট ‘জাচ’ চরিত্রে অভিনয় করবেন।

জুকারবার্গ বলেছেন, ‘বটগুলো কী উত্তর দিতে পারে সে সম্পর্কে এখনও ‘অনেক সীমাবদ্ধতা’ রয়েছে।’

খুব শিগগিরই এই চ্যাটবট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে চালু হবে।

এদিকে মেটাভার্স নিয়েও কাজ করছেন মার্ক জুকারবার্গ। একটি ভার্চুয়াল বিশ্ব তৈরিতে এখন পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছেন তিনি। মেটা ইতোমধ্যেই তার নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট – কোয়েস্ট ৩ ঘোষণা করেছে। আগামী ইভেন্টে এ নিয়ে আরও বিস্তারিত প্রকাশ করবে।