শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

অন্তরঙ্গ মুহূর্তে সৃজিত-মিথিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অন্তরঙ্গ মুহূর্তে সৃজিত-মিথিলা

 

নির্মাতা সৃজিত মুখার্জির ৪৮তম জন্মদিন ছিল শনিবার (২৩ সেপ্টেম্বর)। আর স্বামীর সেই শুভ মুহূর্তের ছায়াসঙ্গী হলেন ঢাকাই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ দিনটিতে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? সে বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন মিথিলা।

সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল তাঁর নতুন সিনেমা ‘দশম অবতার’–এর ট্রেলারের স্পেশাল প্রিভিউ, সঙ্গে জমজমাট পার্টি। সেখানে হাজির হয়েছিলেন টলিউডের রথী–মহারথীরা। তবে পার্টির মধ্যমণি যে সৃজিত–মিথিলা, তা কি আর বলতে হয়? এমনকি ছবিতে দেখা গেছে আনন্দে আত্মহারা হয়ে সৃজিতের কোলে ওঠে পড়েছেন মিথিলা!

এদিন পার্টিতে এই তারকাদম্পতির পোশাকে ছিল রং মিলান্তি। তবে তা নাকি প্ল্যান করে নয়, ‘মাঝেমাঝে হয়ে যায়’ বললেন মিথিলা। বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন তিনি? অভিনেত্রী বললেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া–দাওয়া হয়েছে, উপহার পেয়েছে। এখন আর সারপ্রাইজের কোনও ব্যাপার নেই, গিফট দিয়েছি। যে পাঞ্জাবিটা পরেছিল সেটা আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট।’

তবে জন্মদিন উপলক্ষ্যে স্বামীর জন্য বিশেষ কিছু রান্না করেননি মিথিলা, কারণ সৃজিত যখন ঢাকায় ছিলেন তখন প্রচুর খাইয়েছেন তিনি।

এদিকে, সৃজিত–মিথিলাকে ঘিরে রয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তা নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। মিথিলার সাফ কথা, ‘এই গুঞ্জন নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না। খুব সাধারণ সংসার আমাদের। কোনও আলাদা হ্যাপিনেসের কিছু নেই। সুখ–দুঃখ, চড়াই–উতরাই নিয়েই আমাদের সংসার’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা–সৃজিত। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।