দীপ্ত নিউজ
ক্রিকেট

মাহমুদউল্লাহর ভবিষ্যত নির্ধারণ সিরিজ শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাহমুদউল্লাহর ভবিষ্যত নির্ধারণ সিরিজ শুরু আজ

 

মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট ভবিষ্যত নির্ধারনণর সিরিজ শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে টাইগারদের হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার।

মিরপুরের হোম অব ক্রিকেটে খেলা শুরু দুপুর ২টায়। যদিও বৃষ্টির বাধায়, আনুষ্ঠানিক কোন অনুশীলনই করতে পারে নি বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে, বুধবার স্বাগতিকদের একমাত্র অনুশীলন সেশনটি পরিত্যক্ত হয়।

জাতীয় দলের নিয়মিত আর অপরিহার্য বেশিরভাগ খেলোয়াড় এমনকি কোচদেরও বিশ্রামে রেখে এই সিরিজে প্রতিযোগিতার আবহ বলতে, নিজেকে ফিরে পাওয়া আর প্রমাণের ব্যক্তিগত লড়াই। অধিনায়ক লিটন দাস যদিও মানলেন না তা। তার চিন্তায় ম্যাচ আর সিরিজ জয়।

কিউইদের বিপক্ষে সিরিজে আলাদা নজর থাকবে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ওপর। আসন্ন বিশ্বকাপ দলে ঢুকতে হলে দুজনের এটাই শেষ সুযোগ।

পরিসংখ্যান বলছে, ২০০৮ সালের পর বংলাদেশের বিপক্ষে এদেশের মাঠে, ওয়ানডেতে আর কখনও জেতেনি নিউজিল্যান্ড।

 

এসএ/দীপ্ত নিউজ