দীপ্ত নিউজ
রাজনীতি

দুর্নীতি করতেই ফের বড় কেনাকাটার উদ্যোগ নিয়েছে সরকার- ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্নীতি করতেই ফের বড় কেনাকাটার উদ্যোগ নিয়েছে সরকার- ফখরুল

 

দুর্নীতি ও চুরির লক্ষ্যেই সরকার ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার উদ্যোগ নিয়েছে। এ অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে তিন দিনের জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল।

ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও দাবি করেন তিনি।

ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বর্তমান সরকারের পতনে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান বিএনপির মহাসচিব।

তিনি আরও বলেন, দেশের মানুষ যখন সব ধরনের অধিকার থেকে বঞ্চিত, তখন দুর্নীতি করতে নতুন উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীনরা।

 

এসএ/দীপ্ত নিউজ